ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গৃহহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

মার্চ ১৩, ২০২৫, ০১:৩২ পিএম

গৃহহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন

রাঙামাটি রিজিয়ন এর কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্ত্বাবধানে রাজস্থলী উপজেলার দুর্গম মিতিংগাছড়ি আগারপাড়া এলাকার হতদরিদ্র বিধবা কিমারুং ত্রিপুরা এবং মিতিংগাছড়ি পাড়া এলাকার গৃহহীন হান্তিনা ত্রিপুরাকে সেনাবাহিনী কর্তৃক বসত ভিটায় নতুন ২টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় কাপ্তাই সেনাজোনের প্রত্যন্ত দুর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতী উদ্যোগ গ্রহণ করে। একটা ভাল ঘরের অভাবে দীর্ঘ দিন যাবত রৌদ্র, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি  পরিবার দুটি  কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন  ঘর পেয়ে আনন্দে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

কাপ্তাই সেনা জোন মিতিংগাছড়ি এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২ থেকে ১৪ টি পরিবারের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী হত দরিদ্রদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক।

বিআরইউ

Link copied!