ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বাছুর বিতরণ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

মার্চ ১৮, ২০২৫, ০২:৫৯ পিএম

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বাছুর বিতরণ

নেত্রকোণার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় বাছুর,খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।

কলমাকান্দা উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাচাইকৃত ৩৮ জনের মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ষাঁড় বাঁছুর,খাবার ও ওষুধ বিতরণ করা হয়।

আজ ১৮ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার,  উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ)  মো. সারোয়ার জাহান, আদিবাসী নেতা বথুয়েল কুবি, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক পাঠান প্রমুখ।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে জনপ্রতি ১টি ষাঁড় বাছুরের সাথে খাবার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।


বিআরইউ
 

Link copied!