ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে হিন্দুদের স্নানোৎসব অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

এপ্রিল ৫, ২০২৫, ০৪:০৩ পিএম

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে হিন্দুদের স্নানোৎসব অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের হিন্দু  স্নানোৎসব অনুষ্ঠিত। শনিবার (৫ এপ্রিল) সকালে মঠখলা স্থানীয় আয়োজকরা জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নান কার্য  সম্পাদনের জন্য ইতোমধ্যেই সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে স্নান ঘাটের সংস্কার, কাপড় পরিবর্তন কক্ষ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানীয় জল সরবরাহসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

স্থানীয় পুরোহিতদের ভাষ্যমতে, পুণ্যস্নানের লগ্ন শুরু হয় রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২টা ৪৫ পর্যন্ত। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো পূণ্যার্থী। ইতোমধ্যে স্নানোৎসবে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা পাকুন্দিয়া আসতে শুরু করেছেন।

পাকুন্দিয়া সহকারী কমিশনার ভূমি মো. মামুন সরকার জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদের স্নান ঘাটটি পাকুন্দিয়া উপজেলা মঠখলা নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে আমাদের পক্ষ থেকেও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, স্নান উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য পাকুন্দিয়া থানা পুলিশ  সব প্রস্তুতি সম্পন্ন করেছেন,যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ ব্যাপারে  বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি পলাশ চন্দ্র সরকারসহ অনেকেই জানান, এ বছর ওই অষ্টমী স্নানোৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা সম্পন্ন হচ্ছে। যাতে আগত হিন্দু ধর্মাবলম্বী লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছেন। অন্যান্য বছরের তুলনায় এবারের অষ্টমী স্নানোৎসব হবে আরো বেশি জমজমাট ও উৎসবমুখর হয়েছে।

বিআরইউ

Link copied!