ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহে ঈদুল আযহা উদযাপন 

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ:

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ:

জুন ৬, ২০২৫, ০৭:৪১ পিএম

সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহে ঈদুল আযহা উদযাপন 

সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জের চর ঝাউগড়া এলাকায় পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকাল থেকে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ মাঠে জড়ো হতে শুরু করেন। 

চর ঝাউগড়া এলাকার ঐতিহ্যবাহী বেলাতিয়া পাক দরবার শরীফের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যাতে আশপাশের গ্রামের শত শত মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

দরবার শরীফের সংশ্লিষ্টরা জানান, সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে তারা প্রতিবছরই ঈদ উদযাপন করে থাকেন। এবারও সেই ধারাবাহিকতায় আগাম ঈদ উদযাপন করা হলো। 

স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই তারা এই দরবার শরীফের অনুসারী হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করে আসছেন। এতে করে ঈদের আনন্দ যেন আরও বিশেষ হয়ে ওঠে বলে তারা মত প্রকাশ করেন।

আরএস

Link copied!