ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গণমাধ্যমকর্মীদের পাশে চান অভয়নগরের নবাগত ইউএনও

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

জুন ২৫, ২০২৫, ০৬:০০ পিএম

গণমাধ্যমকর্মীদের পাশে চান অভয়নগরের নবাগত ইউএনও

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল। বুধবার (২৫ জুন) দুপুরে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

নবাগত ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের তথ্যনির্ভর ও গঠনমূলক রিপোর্ট আমার প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। স্বচ্ছতা ও জনসেবার মানসিকতা নিয়েই আমি কাজ করতে এসেছি।

সভায় উপজেলা পর্যায়ে সেবা সংক্রান্ত দুর্বলতা, নাগরিক সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং, এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সহসভাপতি খায়রুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজী রেজাউল করিম, রবিউল ইসলাম, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা ও আনিসুর রহমান আনিস।

সভা শেষে ইউএনও সাংবাদিকদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আলোচনা সভা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

বিআরইউ

Link copied!