ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজস্থলীতে চোলাই মদ-সিএনজিসহ আটক ২

রাজস্থালী (রাঙামাটি) প্রতিনিধি

রাজস্থালী (রাঙামাটি) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৫, ০১:৩৩ পিএম

রাজস্থলীতে চোলাই মদ-সিএনজিসহ আটক ২

রাঙামাটি  রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া সড়কের বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা বিদর্শন কেন্দ্রের ফলকের সামনে পাকা রাস্তার উপর থেকে সিএনজিতে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদ ও মদ বহনকারী  একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নন্দ বংশ ভাবনা কেন্দ্রের পাশ থেকে  বাঙ্গালহালিয়া  থেকে চন্দ্রঘোনার উদ্দেশ্যে যাওয়ার পথে সিএনজি সহ দুই মাদক ব্যবসায়ীকে চন্দ্রঘোনা থানার এস আই রবিউল আমিন, এস আই বিষ্ণুপদ হীরা এবং সঙ্গীয় ফোর্স সহ তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার মো. মনিরের ছেলে হাসান, একই এলাকার সামশুল আলমের দিদারুল আলম উভয়ের বাড়ি পূর্ব চরনদ্বীপ, ঘাঁটিয়াল পাগা আকবার আলী চৌধুরি জামে মসজিদ ৯ নং ওয়ার্ড চট্টগ্রাম জেলার  বোয়ালখালী। 

চন্দ্রঘোনা  থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজান কামাল  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্রঘোনা  থানা পুলিশের অভিযানের সময় সিএনজি তল্লাশি চালিয়ে মোট ১০৫  লিটার চোলাই মদ, মদ বহনকারী একটি  সিএনজি সহ দুই জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক পাচারের কাজে ব্যবহার করা গাড়ি টি জব্দ করা হয়েছে। আটক কৃতদের রাঙ্গামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

জেএইচআর

Link copied!