ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেনীতে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২৫, ০৮:৩৩ পিএম

ফেনীতে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

ফেনীতে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে পৌরসভা প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) গোলাম মোহাম্মদ বাতেন।

স্থানীয় প্রাণীপ্রেমী সংগঠন ফেনী এনিমেল লাভার্স টিমের সহযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন প্রদান করা হয়।

পর্যায়ক্রমে এ ক্যাম্পেইনের মাধ্যমে পৌরসভার ১৮টি ওয়ার্ডের সব বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিনের আওতায় আনা হবে। পাঁচদিনব্যাপী এ কর্মসূচি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

ফেনী এনিমেল লাভার্স টিমের ডিরেক্টর ও জলাতঙ্ক ভ্যাকসিন সমন্বয়কারী সাইমুন ফারাবী জানান, “প্রাণীর সুরক্ষা মানেই মানুষের সুরক্ষা। ফেনী পৌর এলাকার বেওয়ারিশ কুকুর দীর্ঘদিন ভ্যাকসিনের বাইরে ছিল। এবার আমরা সব কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিনের আওতায় আনব।”

পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা বলেন, “ফেনী পৌর এলাকায় প্রচুর বেওয়ারিশ কুকুর আছে। বিশেষ করে ডাস্টবিন এলাকায় খাবারের সন্ধানে তারা ভিড় করে। এতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।”

পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, “কুকুরের কামড় ও আঁচড় থেকে বাঁচার জন্য এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। সব কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে জলাতঙ্ক ঝুঁকি কমে আসবে।”

এদিকে শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু শিক্ষার্থী, ফজরের নামাজের মুসল্লি ও ভোরে হাঁটতে বের হওয়া মানুষজন ভয়ে থাকেন। তবে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইএইচ

Link copied!