ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নরওয়েকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৬:০১ এএম

নরওয়েকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দারুণ লড়াইয়ের পর নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন জুড বেলিংহাম। জোড়া গোল করে দলকে শেষ চারে তুলেছেন এই মিডফিল্ড তারকা।

ম্যাচের শুরুতে ইংল্যান্ডকে চাপে ফেলে এগিয়ে যায় নরওয়ে। ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপ গোল করে ভাইকিংদের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহাম গোল করে সমতা ফেরান ইংল্যান্ডের হয়ে।

বিরতির পর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। এক পর্যায়ে নরওয়ে আবারও জালে বল পাঠালেও আর্লিং হলান্ডের ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। অন্যদিকে ইংল্যান্ডও একটি গোল হারায় অফসাইডের কারণে।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই নরওয়ের স্বপ্ন ভেঙে দেন বেলিংহাম। ৯৩ মিনিটে গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ডের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন তিনি।

এরপর ইংল্যান্ড একটি পেনাল্টিও পেয়েছিল, তবে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা।

এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল।

এএন

Link copied!