ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে গুলিসহ আমেরিকান রিভলবার উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০১:৫২ পিএম

সিলেটে গুলিসহ আমেরিকান রিভলবার উদ্ধার

বিজিবি সিলেট ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৬ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি একটি রিভলবার উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন একটি বরই গাছের নিচ থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল মাওলারপাড় ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এসময় তল্লাশি চালিয়ে বরই গাছে নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে আগ্নেয়াস্ত্রটির মালিক খুঁজে পাওয়া যায়নি। রিভলবারটি গায়ে (মেইড ইন ইউএসএ) খোদাই করা রয়েছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অস্ত্র পাচাররোধে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। এর ধারাবাহিকতায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

Link copied!