ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদকের চালান আনতে গিয়ে পুলিশের ফাঁদে দুই ব্যবসায়ী আটক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৫, ০১:৩০ পিএম

মাদকের চালান আনতে গিয়ে পুলিশের ফাঁদে দুই ব্যবসায়ী আটক

বগুড়ার শাজাহানপুরে থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার রহিমাবাদ বি-ব্লক ফ্লাইওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো, ১. বিপ্লব কুমার দাস (৩৫), পিতা: শ্রী বিনয় চন্দ্র, সাং: বনগ্রাম উত্তর, থানা: বেড়া, জেলা: পাবনা। ২. মো. আলতাব হোসেন (৩৯), পিতা: মো. পরশ উল্লাহ সরকার, মাতা: মমতাজ বেগম, সাং: বিলকলমি, থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ।

গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ছাঈদ ও তার সঙ্গীয় ফোর্স ফ্লাইওভার ব্রিজের পূর্ব পাশে শ্যামলী পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬) তল্লাশি চালিয়ে সামনের বক্স থেকে একটি রেকসিনের ব্যাগের মধ্যে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা দুটি ভাগে রাখা ছিল—একটি বেগুনি, গোলাপি ও কালো রঙের ব্যাগে লাল পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি এবং অপরটি একইভাবে মোড়ানো আরও ৫ কেজি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, "আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে পূর্বেও মাদকের মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

জেএইচআর

Link copied!