ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বোয়ালখালীতে কর্ণফুলী নদী থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:২৫ পিএম

বোয়ালখালীতে কর্ণফুলী নদী থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, বোয়ালখালী থানা পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

অভিযান শেষে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “কারেন্ট জাল সস্তা, হালকা ও সহজে বহনযোগ্য হওয়ায় জেলেরা এটি ব্যবহার করে। কিন্তু এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে, ফলে মা মাছ ও পোনা মাছের ব্যাপক ক্ষতি হয়। অবৈধভাবে মাছ শিকার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!