ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে সাংবাদিক মাহবুব উল হকের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:০১ পিএম

ফেনীতে সাংবাদিক মাহবুব উল হকের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক জেলা প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক মাহবুব উল হক পেয়ারার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফেনী প্রেসক্লাবে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীমের সভাপতিত্বে ও প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক ফেনী সংবাদের প্রকাশক,প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, জেলা জামায়াতের অমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরু ও আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, রবিউল হক রবি, কামাল উদ্দিন ভুঁইয়া, ফিরোজ আলম ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মুহাম্মদ আরিফুর রহমান।

সভায় বক্তারা বলেন, মাহবুব উল পেয়ারা ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী মানুষ। তিনি কেবল একজন সাংবাদিকই ছিলেন না, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে বিচরণ করেছেন।

সততা নিষ্ঠার গুণে তিনি যেখানেই পা রেখেছেন সেখানেই আলোকিত করেছেন। ফেনীর উন্নয়ন অগ্রগতিতে তাঁর অবদান অপরিসীম।

অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!