সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল
সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০২:৪৮ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের নিয়ে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ সেমিনার ও মতবিনিময় সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর ও শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতিনিধি এসআই নৃপেন।
মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমেদ, যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. এহসানুল হক।
সভায় বক্তারা অপসাংবাদিকতা বর্জন করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪, সাংবাদিক আচরণবিধি ২০০২ (সংশোধিত ২৫ ধারা) এবং সাংবাদিকদের অধিকার সংক্রান্ত প্রেস আপিল বোর্ড বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
ইএইচ