ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তামাকমুক্ত মাগুরা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

মিরাজ আহমেদ মাগুরা

মিরাজ আহমেদ মাগুরা

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:০০ পিএম

তামাকমুক্ত মাগুরা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাগুরায় অনুষ্ঠিত হলো জেলা টাস্কফোর্স কমিটির সভা। 

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও জনসমাগমস্থলগুলোতে নজরদারি বাড়াতে হবে।

তিনি আরও জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে। সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে ধূমপানবিরোধী সাইনবোর্ড স্থাপন, তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি রোধ, এবং বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করা হবে।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, শুধু আইন প্রয়োগ নয়, তামাকবিরোধী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ মাগুরা গড়া সম্ভব হবে।

জেএইচআর

Link copied!