ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৪৫ পিএম

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চাঁদপুরের মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে কলেজ অধ্যক্ষের অব্যবহৃত বাসভবনের উত্তর পাশে অবস্থিত রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কলেজ অধ্যক্ষের বাসভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। সকালে মেকানিক মোটর মেরামত করতে রান্নাঘরে প্রবেশ করলে দুর্গন্ধ পেয়ে মোটরের পাশে কঙ্কাল দেখেন। বিষয়টি তিনি কলেজ শিক্ষক মো. জিন্নাহকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

মেকানিক সুজন জানান, “মোটর নষ্ট হয়ে যাওয়ায় আমি মেরামতের জন্য এসেছি। রান্নাঘরে প্রবেশ করলে একটি মরদেহ দেখতে পাই। পরে কলেজ শিক্ষক জিন্নাহ স্যারের সঙ্গে বিষয়টি শেয়ার করি।”

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদসহ পিবিআই ও সিআইডির দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। বয়স বা লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

ইএইচ

Link copied!