ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মতলব উত্তরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৭:২১ পিএম

মতলব উত্তরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, “পূজা মণ্ডপ পাহারা দেওয়ার পক্ষে আমি নই। আমরা সবাই বাংলাদেশি; সবাই মিলেমিশে সকল ধর্মের উৎসব উদযাপন করব। সংখ্যালঘু জনগণকে বিভ্রান্ত করা ঠিক নয়।”

শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে পরিচালনা করার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল হলো আওয়ামী লীগ। তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে।”

উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। 

এছাড়া মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাধেশাহাম সাহা এবং দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মহসিন মুক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে মতলব উত্তরের ৩৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

ইএইচ

Link copied!