ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কলমাকান্দায় বিজিবির অভিযানে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি 

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি 

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:৫৮ পিএম

কলমাকান্দায় বিজিবির অভিযানে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার রাত ৮ দিকে ৩১ বিজিবির অধীনস্থ কলমাকান্দার বরুয়াকোণা বিওপির ৬ সদস্যের একটি দল মেইন পিলার ১১৮১/এস সংলগ্ন রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদ নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে নিয়মিত প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।

জেএইচআর

Link copied!