ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে সাঁতার শিখতে গিয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:২৮ পিএম

টাঙ্গাইলে সাঁতার শিখতে গিয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

হৃদয় কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

পরিবারসহ তারা পৌর এলাকার সাতুটিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাধে মঙ্গলবার সকালে তার মায়ের সাথে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে যান। গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।

ইএইচ

Link copied!