ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

অক্টোবর ৩, ২০২৫, ১১:০৬ পিএম

হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে ফেসবুকে বিতর্কিত ছবি শেয়ারকে কেন্দ্র করে আলোচিত গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে সংঘর্ষের পর রাতে জেলা জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়।

জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, ফেসবুকে অসাবধানতাবশত ছবি শেয়ার হওয়ায় ইউনিয়ন সভাপতি দুঃখ প্রকাশ করেছিলেন। এর পরও সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

এদিকে জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী জানিয়েছেন, ফেসবুক বিতর্কের ঘটনায় মাওলানা ইলিয়াস হোসেনের সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে সকালে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে ফেসবুকে একটি ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইএইচ

Link copied!