ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে দুই সহযোগীসহ বুলেট মামুন গ্রেপ্তার 

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৫, ০১:৪৯ পিএম

সিলেটে দুই সহযোগীসহ বুলেট মামুন গ্রেপ্তার 

সিলেট নগরী থেকে দুই সহযোগীসহ কিশোর গ্যাংয়ের লিডার মামুন আহমদকে (বুলেট মামুন) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহপরান (রাহ:) থানা ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে নগরীর বালুচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন আহমেদ প্রকাশিত বুলেট মামুন (২০) সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দা। তারা বর্তমানে বালুরচর সোনার বাংলা এলাকায় বসবাস করেন। এ সময় তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সহযোগীরা হলেন, বালুচর এলাকা সৈয়দ আবির হোসেন (১৮) ও রায়হান আহমেদ (১৮)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, বুলেট মামুন শাহপরান (রাহ:) থানার তালিকাভুক্ত কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী। আর মামুনেরর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা, বিস্ফোরক উপদানাবলী আইনে মামলাসহ মোট ১১টা মামলা রয়েছে।

জেএইচআর

Link copied!