কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫, ০২:১৬ পিএম
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত ৯ টার দিকে ৩ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।
একর্মী সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুস সালাম ভুঁইয়া। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, যুগ্ম সম্পাদক সম্পাদক ইমন হিলালী।
আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম ভুইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক চায়না আক্তার, পৌর মহিলা দলের সভাপতি উর্মি আক্তার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জেএইচআর