ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলে কমিটি ঘেষণা

আবু হানিফ সুনামগঞ্জ

আবু হানিফ সুনামগঞ্জ

অক্টোবর ১৪, ২০২৫, ০৫:২৫ পিএম

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলে কমিটি ঘেষণা
সভাপতি ফয়সাল আহমেদ নয়ন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (এনসিপি)-এর সুনামগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ নয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান নাঈম।

মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ঘোষিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান বাপ্পি, আজিজুল হক অভি ও রায়হান আহমেদ রিত্তিক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু বকর, প্রচার সম্পাদক রাফি আহমেদ রনু এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদুল ইসলাম নাহিদ।

কেন্দ্রীয় সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য পাঠাতে হবে। একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ জেলায় দলের সাইবার কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম সুনামগঞ্জ টুডেকে বলেন, আমরা সুনামগঞ্জে সাইবার কার্যক্রমকে আরও সংগঠিত ও ইতিবাচকভাবে পরিচালনা করতে চাই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। কোনো তথ্য প্রচারের আগে যাচাই করাই হবে আমাদের নীতি। একই সঙ্গে সাইবার বিভ্রান্তি থেকে উদ্ভূত মব লিঞ্চিং বা গণআক্রোশের মতো ভয়াবহতা যেন আর না ঘটে, সেটি রোধে আমরা সচেতনতা ও তথ্যভিত্তিক প্রচারণা চালাব। অনলাইন অপরাধ শনাক্তে ও প্রতিরোধে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।

সভাপতি ফয়সাল আহমেদ দৈনিক আমার সাংবাদকে বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের নিয়ে আমরা একটি দায়িত্বশীল, দেশপ্রেমিক ও তথ্যনির্ভর সাইবার টিম গড়ে তুলতে চাই। সত্য, যুক্তি ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে সাইবার স্পেসে একটি ইতিবাচক ও সচেতন পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

জেএইচআর

Link copied!