ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি এসপি

পুলিশ সদস্যদের পদোন্নতি মানেই দায়িত্ব ও সেবার অঙ্গীকার

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

অক্টোবর ১৪, ২০২৫, ০৯:১২ পিএম

পুলিশ সদস্যদের পদোন্নতি মানেই দায়িত্ব ও সেবার অঙ্গীকার

রাঙ্গামাটিতে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি ড. এস. এম. ফরহাদ হোসেন।

পরীক্ষায় অংশ নেন কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র), এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র), কনস্টেবল থেকে এটিএসআই, কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে উন্নীত হওয়ার জন্য আগ্রহী কর্মকর্তারা।

পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিম, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক এবং রাঙ্গামাটি জেলা পুলিশের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) মো. ফোরকান শরীফ।

পরীক্ষা শেষে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের পদোন্নতি শুধু দায়িত্বের বৃদ্ধি নয়, এটি সততা, শৃঙ্খলা এবং জনগণের সেবায় আরও নিবেদিত হওয়ার অঙ্গীকার।

এ সময় তিনি পরীক্ষার অংশ হিসেবে প্যারেড, টার্নআউট, ড্রিল কমান্ড, অস্ত্র বিষয়ক পরীক্ষা, ক্যাম্প পরিদর্শন এবং সাক্ষাৎকার গ্রহণ করেন। পরীক্ষার্থীদের পারফরম্যান্স বিধি মোতাবেক মূল্যায়ন করা হয়।

জেএইচআর

Link copied!