ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে লোহার গেট কেটে ২ কোটি টাকার মালামাল লুট

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৫, ০৫:২৩ পিএম

ফেনীতে লোহার গেট কেটে ২ কোটি টাকার মালামাল লুট

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়ায় শুক্রবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাড়িতে হানা দিয়ে প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টারের বাড়িতে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতের কোনো এক সময়ে আজিজ উল্যার ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ঘরে ঢুকে পড়ে ডাকাত দল। তারা বাড়ির ভিতরে থাকা বাবুল মিয়া, তার দুই ভাগ্নে এবং দুই বোনকে জিম্মি করে ফেলে এবং বাবুল মিয়াকে মারধর করে।

ডাকাতরা ঘরে থাকা প্রায় ৭০ ভরি স্বর্ণালঙ্কার, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ২ কোটি টাকা।

জানা গেছে, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তার ছোট বোনও তাঁর সঙ্গেই থাকতেন। কিছুদিন আগে তাঁদের আরেক বড় বোনও বেড়াতে আসেন। পরিবারের নারী সদস্যদের মধ্যে বেশ কয়েকজন সেসময় বাড়িতে থাকলেও, ডাকাতির সময় বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না।

ঘটনার পর সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় এলাকার চিহ্নিত কিছু দুর্বৃত্ত জড়িত থাকতে পারে। এদের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আগে থেকেই রয়েছে। সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জেএইচআর

Link copied!