ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় নকল শিশু খাদ্য বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

অক্টোবর ২৩, ২০২৫, ০৫:৩৩ পিএম

মাগুরায় নকল শিশু খাদ্য বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা

মাগুরা শহরের জামরুলতলায় নকল ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই মুদি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উপপরিচালক সজল আহমেদ।

অভিযানে মেসার্স ভাই ভাই স্টোরকে ৩০ হাজার টাকা এবং মেসার্স মামুন স্টোরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তর জানায়, দোকানদাররা অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল শিশু খাদ্য বিক্রি করছিলেন।

উপপরিচালক সজল আহমেদ বলেন, শিশু খাদ্যের মতো সংবেদনশীল পণ্যে নকল বা অনুমোদনহীন পণ্য বিক্রি করা ভয়াবহ অপরাধ। এসব খাদ্য শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। নকল ও প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানে মাগুরা জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়েছে। জনগণের নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার নিশ্চিতে জেলার বিভিন্ন স্থানে নকল পণ্যবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিশু খাদ্যে ভেজাল বা নকল পণ্য বিক্রি মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।

জেএইচআর

Link copied!