ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাংনীর দুই সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৬০ জন বাংলাদেশি ফেরত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৫, ০২:৩২ পিএম

গাংনীর দুই সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৬০ জন বাংলাদেশি ফেরত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পুরুষ, নারী ও শিশুসহ ৬০ জন বাংলাদেশিকে বিজিবির মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশের অভ্যান্তরে কাথুলী ও কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ ভেতরে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ৬০ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যান্তরে প্রবেশ করেছিল। পরে বিএসএফ তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে সাজা শেষে বিজিবির কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে ভারত থেকে ফেরত আসা নাগরিকদের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেএইচআর

Link copied!