ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০২:৪৩ পিএম

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তারও মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

জেএইচআর

Link copied!