ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
যশোরে ফেসবুকে পরিচয়

দেখা করতে এসে বান্ধবীর ৩০ লাখ টাকার গহনা নিয়ে উধাও

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

নভেম্বর ৮, ২০২৫, ০২:৪৯ পিএম

দেখা করতে এসে বান্ধবীর ৩০ লাখ টাকার গহনা নিয়ে উধাও

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক নারীর সঙ্গে দেখা করতে এসে তাঁর ৩০ লাখ টাকার সোনার গহনা নিয়ে পালিয়েছেন এক ব্যক্তি এমন অভিযোগে যশোরে মামলা হয়েছে।

মামলাটি করেছেন শহরের পুরাতন কসবা এলাকার আসমা খাতুন। আসামি করা হয়েছে চট্টগ্রামের লক্ষ্মীপুর উপজেলার উত্তর লাইনের চরমনী গ্রামের আবু তাহেরের ছেলে আবুল কাছেদকে (বর্তমানে ঢাকার সাভারের ডেইরি ফার্ম এলাকায় বসবাসরত)।

মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকে গত ২০ জুলাই আসমা খাতুনের সঙ্গে কাছেদের পরিচয় হয়। এরপর হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ চলছিল। গত ২০ সেপ্টেম্বর সকালে কাছেদ যশোরে এসে তাঁদের ধর্মতলা এলাকার এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। দুপুরে খাবারের পর আসমা পাশের রুমে গেলে সুযোগে কাছেদ তাঁর ব্যাগে থাকা প্রায় ১৫ ভরি সোনার গহনা—বালা, চেইন, নেকলেস, দুল ও ব্রেসলেটসহ মোট ৩০ লাখ টাকার অলংকার নিয়ে পালিয়ে যান।

এরপর থেকে কাছেদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। আসমা খাতুন পরে কোতোয়ালি থানায় মামলা করেন।

জেএইচআর

Link copied!