ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৫, ০১:৫৭ পিএম

পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা আহমেদ (৩৭), ১০ নং নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (৪০), ১০ নং নারান্দিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদার (হাবুল) (৫৩) এবং ৬ নং পূর্বধলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাদেকুর রহমান বাচ্চু (৫০)।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, “গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানার দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!