ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বন্দর যাচ্ছে বিদেশিদের হাতে: ১২ দলীয় জোটের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৩৮ পিএম

চট্টগ্রাম বন্দর যাচ্ছে বিদেশিদের হাতে: ১২ দলীয় জোটের সতর্কবার্তা

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে ভবিষ্যতের জন্য ‘গলার কাঁটা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। 

বুধবার এক বিবৃতিতে তারা বলেন, অস্বাভাবিক প্রক্রিয়ায় চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের পরিপন্থি এবং দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি।

জোট নেতারা বলেন, অস্বাভাবিক দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের কাছে কনটেইনার টার্মিনাল হস্তান্তর দেশের ভঙ্গুর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ ঝুঁকির মুখে পড়বে।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রাষ্ট্রের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া নয়। তারা মনে করিয়ে দেন, বিগত স্বৈরাচারী সরকার দেশের স্বার্থ উপেক্ষা করে রাষ্ট্রকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমান সিদ্ধান্ত সেই অতীতের ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে।

জোট নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমত ও জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে নেওয়া যেকোনো সিদ্ধান্ত জনরোষ বাড়াবে এবং পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে।

বিবৃতিতে সই করেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান নুরুল আমিন বেপারী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপি চেয়ারম্যান ফিরোজ মো. লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান।

ইএইচ

Link copied!