চুয়াডাঙ্গা প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৫, ০৪:৪৫ পিএম
চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ২০২৫ সালের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর, শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে প্রকাশ করা হয় বহুল প্রতিক্ষীত ফলাফল।
সমিতির এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৭০ জন। এর মধ্যে ভোট দেয় ৮৩৫ জন, যা প্রায় শতভাগ উপস্থিতির সমান। নির্বাচনকে ঘিরে দোকান মালিক-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ি ও বাসিন্দাদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
রাত ৮টায় ভোট গণনা শেষে ঘোষণা করা হয় ফলাফল। এতে দেখা যায়, সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা মো. আবিদ হাসান রিফাত একাই পেয়েছেন ৬১৪টি ভোট, যা সমিতির ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার নতুন রেকর্ড। রিফাতের এই বিপুল ব্যবধানে বিজয়কে স্থানীয় ব্যবসায়ীরা অভিনন্দন ও স্বীকৃতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
ভোটের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শনা রেলবাজার এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। সমর্থকরা রিফাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সমিতির সাধারণ সদস্যেরা তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। সবাই মনে করছেন, এ বিপুল ভোট বৈধতা বিশ্বাস এবং প্রত্যাশার এক প্রতীক।
নির্বাচন পরিচালনা কমিটি জানায়, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনার কাজ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও সার্বক্ষণিক প্রস্তুত ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ব্যবসায়ীরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত হবে। বাজার ব্যবস্থাপনা, দোকান মালিকদের কল্যাণ, নিরাপত্তা, আগুন–নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক বিপণন কার্যক্রমে নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।
বিজয়ী মো. আবিদ হাসান রিফাত এক প্রতিক্রিয়ায় বলেন, দোকান মালিক ভাইদের ভালোবাসা ও বিশ্বাসই আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সবার মতামতকে গুরুত্ব দিয়ে বাজারকে আরও সংগঠিত, নিরাপদ ও আধুনিক করতে কাজ করব।
দর্শনা রেলবাজারের ব্যবসায়ীরা মনে করছেন, এ রেকর্ড সংখ্যক ভোট শুধু ব্যক্তিগত জনপ্রিয়তার প্রতিফলন নয় সমিতির উন্নয়ন, ঐক্য ও স্বচ্ছতার প্রতি সদস্যদের স্পষ্ট বার্তা। নতুন কমিটির প্রতি তাই প্রত্যাশাও বেড়েছে।
ত্রিবার্ষিক এই নির্বাচনের মাধ্যমে সমিতিতে নতুন নেতৃত্বের মালা গাঁথা হলো। ব্যবসায়ীরা আশা করছেন, বাজারের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাসবকিছুতেই নবনির্বাচিত কমিটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির এই নির্বাচন ও রেকর্ড ভোটে রিফাতের বিজয় তাই স্থানীয় বাণিজ্য কার্যক্রমে নতুন অধ্যায় রচনার ইঙ্গিত দিচ্ছে।
জেএইচআর