মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫, ০১:৩২ পিএম
ঝিনাইদহের মহেশপুরে বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহা. নুর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম, মহেশপুর থানা তদন্ত কর্মকর্তা ইজাজুল রহমান, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন এবং উপজেলা সেক্রেটারি জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসমাইল হোসেন পলাশ।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়ন এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় সপ্তাহব্যাপী কার্যক্রমের সূচনা হয় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশের আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি নারীর ক্ষমতায়ন ও পশুপালনে আগ্রহ বাড়াতে প্রশাসন থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সপ্তাহব্যাপী কার্যক্রম শেষে সমাপনী দিনে প্রদর্শনীতে অংশগ্রহণকারী সফল পশুপালনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেএইচআর