ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরার নতুন এসপি হাবিবুর রহমান

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

নভেম্বর ২৬, ২০২৫, ০২:৪৩ পিএম

মাগুরার নতুন এসপি হাবিবুর রহমান

নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। 

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান। 
এর মধ্য দিয়ে নির্বাচনী দায়িত্ব নিশ্চিতে মাঠ পর্যায়ে পুলিশের সর্বোচ্চ নেতৃত্বে বড় ধরনের রদবদল আসলো।

মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগের সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে লটারি পদ্ধতিতে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হয়। এর আগে ২২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টাব্যাপী এক বৈঠকে নির্বাচনকালীন পুলিশের বদলি ও নিয়োগ-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে প্রতিটি জেলার নতুন এসপি নির্ধারণ করা হয়।

মাগুরায় নতুন পুলিশ সুপার হলেন হাবিবুর রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাগুরা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে তাকে মাগুরায় পাঠানোকে মাঠ পর্যায়ে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে।

মিনা মাহমুদাকে বদলি করা হয়েছে জয়পুরহাটে। অন্যদিকে, মাগুরার বর্তমান পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম পিপিএম-সেবাকে বদলি করে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি নারী নেতৃত্বের দৃঢ়তা, সেবামুখী পুলিশিং এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকার জন্য এলাকায় পরিচিত ছিলেন।

নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় পরিবর্তন সামনে জাতীয় নির্বাচন। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ পর্যায়ের নেতৃত্বে ব্যাপক রদবদলকে প্রশাসনিক নিরপেক্ষতা ও আস্থার পরিবেশ তৈরির অংশ হিসেবে বিবেচনা করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে জেলা পুলিশ সুপারদের দায়িত্ব দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

লটারির মাধ্যমে এসপি নির্ধারণ এটি দেশের প্রশাসনিক ইতিহাসে একটি ব্যতিক্রমী পদক্ষেপ। এর মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নির্বাচনকালীন দায়িত্ব বণ্টনের চেষ্টা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন দায়িত্ব পাওয়া এসপিরা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন এবং নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

ইএইচ

Link copied!