ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আশুগঞ্জ প্রতিনিধি

আশুগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৫, ০৪:০৬ পিএম

আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে।

বুধবার সকাল ১১ টায় আশুগঞ্জ খাদ্য গোডাউন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে উদ্দিন ছড়া।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউস সারোয়ার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহানা সুলতানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল দে, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি হাজী শাহজাহান সিরাজ, চাতালকল ব্যবসায়ী হাজী সাদেক মিয়া, আলম মিয়া, হাসান ইমরান, ইমরান মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে ৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ২১৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৯ টাকা কেজি ধরে ৪ হাজার ৩০ মেট্রিক টন আতপ চাল ও ৩৪ টাকা কেজি ধরে ৩০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।

উল্লেখ্য, দেশের পূর্বাঞ্চলীয় সবচেয়ে ধান ও চালের হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এ হাটে দেশের হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে প্রতিদিনই আসা ধান আশুগঞ্জে তিন শতাধিক রাইস মিলে প্রক্রিয়া করে চাল উৎপাদন করে। এ সব চাল দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরণ করে থাকে। তাই সরকার আশুগঞ্জ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ চাল সংগ্রহ করে থাকে।

ইএইচ

Link copied!