ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

মো. আলী হাসান, জয়পুরহাট

মো. আলী হাসান, জয়পুরহাট

ডিসেম্বর ৩, ২০২৫, ১০:০৯ পিএম

জয়পুরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সালেকুল ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জুবাইর আল ফয়সালসহ অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং তাদের অধিকার নিশ্চিতে সরকারি-বেসরকারি পর্যায়ে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

জেএইচআর

Link copied!