ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হিফজুল কোরআন একাডেমির দ্বিতীয় হিফয সমাপনী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:১৭ পিএম

হিফজুল কোরআন একাডেমির দ্বিতীয় হিফয সমাপনী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলের অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন একাডেমির দ্বিতীয় হিফয সমাপনী অ্যাওয়ার্ড - ২০২৫। 

শনিবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৫ এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার উপর জোর দেন।

মাওলানা মইনুদ্দিন আহমাদ তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলে মিলে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশটাকে ভালো করি, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো।

মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি তুরস্ক ও মিশরের মন্ত্রীদের উদাহরণ দেন, যারা বাচ্চাদের সাথে কোরআন তেলাওয়াত করতেন এবং শুনতেন। তিনি উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমি বলতে চাই, আপনারা মাদরাসায় পড়লে ঠকে যাবেন না।

 তিনি উল্লেখ করেন যে, একজন হাফেজ ছাত্র ১০ জন নিকটাত্মীয়কে জান্নাতে নিয়ে যাবে। তিনি আরও যুক্ত করেন যে, মাদরাসার ছাত্ররাও ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ব্যারিস্টার হবেন। তিনি শিক্ষকদের প্রতি শিক্ষা পরিচর্যার দায়িত্ব পালনের আহ্বান জানান।

হিফজুল কুরআন একাডেমির পরিচালক ও সভাপতি হাফেজ মাওলানা মোঃ নাসির উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ও বাংলাদেশ বেতারের আলোচক হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, "কুরআনের ১ম হাফেজ আল্লাহ নিজে, ২য় হাফেজ জিবরাইল (আঃ) এবং ৩য় হাফেজ হযরত মুহাম্মদ (সাঃ)। কোরআন ব্যতিত অন্য কোনো ধর্মে হাফেজ নাই।" তিনি কোরআনের আলোকে ইহকাল এবং পরকাল নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ইসলামিক নাশিদ শিল্পী, গীতিকার ও সুরকার মশিউর রহমান, যার ইসলামী সংগীত পরিবেশনায় অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও সভাপতির হাত ধরে হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ী পরিয়ে দেওয়া হয়। যুন-নূরাঈন আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মামুনুর রশীদ সমাপনী ছাত্রদের সবক (শেষ পাঠ) পড়ান।

বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন যুন-নূরাঈন আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং কুরআনিক সাইন্স মডেল মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতি আবদুল হালিম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবু সুফিয়ান, আদর্শ স্কুল শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুল হোসাইন, নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর পূর্ব থানার আমীর মাওলানা হাবিবুর রহমান, এবং তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার পরিচালক ইকবাল হোসাইন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আতাউল্লাহ খান এবং অভিভাবকবৃন্দের পক্ষ থেকে নাশিদ পরিবেশন করেন শিল্পী আনিসুজ্জামান।

জেএইচআর

Link copied!