ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে নিকাহ রেজিস্ট্রার ও ওলামা লীগ নেতা আবু হানিফা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:০৯ পিএম

জামালপুরে নিকাহ রেজিস্ট্রার ও ওলামা লীগ নেতা আবু হানিফা গ্রেপ্তার

জামালপুর পৌরসভার নিকাহ রেজিস্ট্রার (কাজী) এবং জেলা ওলামা লীগের সভাপতি আবু হানিফা আল মাসুমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার বেলা দুইটার দিকে শহরের আমলাপাড়াস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, আবু হানিফা আল মাসুম জামালপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি ওলামা লীগের জামালপুর জেলা শাখার সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দলীয় পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়।

এ ব্যাপারে জামালপুর জেলার বেশ কয়েকজন নিকাহ রেজিস্ট্রার ক্ষোভ প্রকাশ করে জানান, কাজী আবু হানিফা আল মাসুম এই পেশার জন্য একটি ‘কলঙ্ক’। তারা অভিযোগ করেন, তার পেশাগত জীবন অসৎকাজে ভরপুর ছিল। বাল্যবিয়ে পড়ানো, নারী পাচারকারীদের বিয়ে দেওয়া এবং কাবিননামায় টাকার অঙ্ক কমানো-বাড়ানোসহ নানা অপরাধের সঙ্গে তিনি জড়িত। সহকর্মীদের দাবি, বিগত ‘পতিত সরকারের’ এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় থেকে তিনি অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এর আগে বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও রাজনৈতিক প্রভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাজী এই প্রতিবেদককে জানান, আবু হানিফা একজন ছদ্মবেশী লোক। তিনি ক্ষমতা ব্যবহার করে শুধু বাল্যবিয়েই নয়, বরং বিভিন্ন ধরনের নেশার সঙ্গেও জড়িত ছিলেন। সচেতন মহল তার এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জামালপুর জেলা কাজী সমিতির সভাপতি হাবিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত কাজী বর্তমানে অসুস্থতার কারণে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই সোমবার (২২ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

জেএইচআর

Link copied!