ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:১৬ পিএম

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের আওতায় জোনের উদ্যোগে সাপমারা এলাকার স্থানীয় অসহায়, দুঃস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিটি মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ খান, পিএসসি-এর নেতৃত্বে পরিচালিত হয়।

মানবিক সহায়তা কর্মসূচির মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে ১টি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে। এছাড়াও, এলাকার কারবারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং শীতার্ত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী ও ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম।

উক্ত মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে উপস্থিত স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।

Link copied!