ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমান হাদী হত্যার বিচার দাবি, রাজশাহীতে মহাসড়ক অবরোধ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:০০ পিএম

ওসমান হাদী হত্যার বিচার দাবি, রাজশাহীতে মহাসড়ক অবরোধ

শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।

রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবস্থান নেন এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 

তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের এতদিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এদিকে একই দাবিতে নগরীর তালাইমারী এলাকাতেও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতা-কর্মীরা। ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

মহাসড়ক অবরোধের ফলে রাজশাহী-নাটোর সড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে, এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।

ইএইচ

Link copied!