ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
গোলাম পরওয়ার

অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা থাকলেও তাদের আটক করা হচ্ছে না

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০৫:৪৬ পিএম

অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা থাকলেও তাদের আটক করা হচ্ছে না
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার । ছবি: ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনও ঘুরে বেড়াচ্ছে। থানায় তাদের তালিকাও আছে। আমরা শুধু শুনি অভিযান হচ্ছে, কিন্তু এদেরকে আটক করা হচ্ছে সেসব শুনি না।  

শুক্রবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন,  নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

সন্ত্রাসীদের দমনে শুধু অভিযানের কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, সন্ত্রাসীরা ধরা না পড়লে এবং অস্ত্র উদ্ধার না হলে ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

এদিন খুলনা -৫ ও খুলনা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। দুটি আসনেই ছয়জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে খুলনা-৫ আসনের চারজন বৈধ, একজন বাতিল ও একজন স্থগিত এবং খুলনা-৬ আসনে তিনজন বৈধ, দুইজন বাতিল ও একজনের প্রার্থিতা সাময়িক স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এএন

Link copied!