ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাঙামাটির লংগদু জোনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জানুয়ারি ৬, ২০২৬, ০৪:১৩ পিএম

রাঙামাটির লংগদু জোনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান

দুর্গম লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন লংগদু জোন। নতুন বছরের শুরুতে লংগদু উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছে সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।

মঙ্গলবার সকাল ১১টায় লংগদু জোনে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে লংগদু জোন। 

লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি'র নির্দেশনায়, এসময় উপস্থিত ছিলেন অত্র জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুল আল সাকিব (পিএসসি), তিনি সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুল এবং দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসায় মাসিক ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদান গ্রহণকালে সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের পক্ষে অনুদান গ্রহণ করেন বিদ্যানিকেতন স্কুলের সহকারী শিক্ষক মো. জাহিদুর ইসলাম এবং দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার পক্ষে অনুদান গ্রহণ করেন দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি মো. রাশেদুজ্জামান।

ইএইচ

Link copied!