ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম আর নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ১২:২৪ পিএম

১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম আর নেই

বিএনপি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে কঠিন প্রতিজ্ঞা পালন করা সেই নিজাম উদ্দিন মন্ডল (৪৫) মারা গেছেন। 

শুক্রবার রাত ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন ছিলেন বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও ভোজের আয়োজন করা হয়েছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই অনুষ্ঠানে বাধা দেন এবং রান্নার হাঁড়ি ফেলে দিয়ে চরম অবমাননা করেন। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন, যতদিন বিএনপি পুনরায় ক্ষমতায় না আসবে, ততদিন তিনি ভাত স্পর্শ করবেন না।

সেই থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন নিজাম উদ্দিন ভাত মুখে তোলেননি। ভাতের পরিবর্তে তিনি নিয়মিত কলা, রুটি, চিঁড়া ও বিভিন্ন শুকনো খাবার খেয়ে জীবনধারণ করতেন। তাঁর ছেলে শাহ আলম জানান, পরিবার থেকে বহুবার তাঁকে ভাত খাওয়ানোর চেষ্টা করা হলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে তিনি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাবেন।

দীর্ঘদিন ভাত না খাওয়ায় এবং পুষ্টিহীনতায় গত বছরের (২০২৫) অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন। তারেক রহমানের নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গ্রামে ফিরলেও শারীরিক জটিলতা কাটিয়ে উঠতে না পেরে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজাম উদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মৃত নূরানী বাক্স মণ্ডলের ছেলে। পেশায় কাঠমিস্ত্রি এই সাধারণ মানুষটি তাঁর রাজনৈতিক বিশ্বাস ও নজিরবিহীন ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে দেশজুড়ে পরিচিতি লাভ করেছিলেন।

জেএইচআর

Link copied!