ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বজলুর রশীদ

সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জানুয়ারি ১০, ২০২৬, ০৫:৪৯ পিএম

সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, খেলাধুলা আমাদের প্রাণ। তরুণদের এগিয়ে যাওয়া এবং একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

শনিবার জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয় আয়োজিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন করে আসছে, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। ৩৭তম আসর আরও সুন্দর ও বর্ণাঢ্যভাবে আয়োজন করা হয়েছে, যা দেখে আমরা সবাই আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসনে, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এবং কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. তারেক মাহমুদসহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় রাজশাহী মহানগরী ও বিভাগের আট জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের সন্তানরা অংশ নেন। এবারের প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টে মোট ৩০৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জেএইচআর

Link copied!