ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

টেকনাফ সীমান্তে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ০৫:২৮ পিএম

টেকনাফ সীমান্তে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট বা অগ্রভাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় যৌথ অভিযানে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

যৌথ অভিযান ও উদ্ধার বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। অভিযানে আনুমানিক ৫০ থেকে ৬০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অংশগুলো বর্তমানে হোয়াইক্যং বিজিবি ফাঁড়িতে রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত এই যন্ত্রাংশগুলোতে প্রাথমিকভাবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেনাবাহিনী ও বিজিবির বোমা বিশেষজ্ঞ দল এগুলো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে।

স্থলমাইনের কৌশল বিশেষজ্ঞদের মতে, একটি পূর্ণাঙ্গ স্থলমাইন সাধারণত চারটি প্রধান অংশ নিয়ে গঠিত। এর মধ্যে চাপ প্লেটটি মাটির ওপর বা সামান্য নিচে স্থাপন করা থাকে। কোনো মানুষ বা যানবাহনের চাপ পড়লে এই প্লেটটি মাইনকে সক্রিয় করে তোলে, ফলে বিস্ফোরণ ঘটে। সীমান্তে এই বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জেএইচআর

Link copied!