ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৬, ০৬:৫০ পিএম

মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় কম্বিং অপারেশন বাস্তবায়নে দ্বিতীয় ধাপে মঙ্গলবার ২০ জানুয়ারি রাতে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল বাহিনী অভিযান পরিচালনা করে। 

এ সময় মেঘনা নদীর পুরান বাজার রনাগোয়াল, হরিসভা, সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া ও গাজিরটেক এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, বিকেলে জব্দকৃত জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বেলেগুড়াসহ দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী জামিল হোসেন।

ইএইচ

Link copied!