ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

​মাদারীপুরে শাশুড়িকে নিয়ে জামাই উধাও

​মাদারীপুর প্রতিনিধি

​মাদারীপুর প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৬, ০৯:৩৪ পিএম

​মাদারীপুরে শাশুড়িকে নিয়ে জামাই উধাও

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে যাওয়ার এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর এই যুগল পুনরায় এলাকায় ফিরে আসায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পশ্চিম পাঁচখোলা এলাকার আউয়াল মাতুব্বরের ছেলে পিকআপ চালক রাহুল মাতুব্বরের সাথে একই এলাকার প্রবাসী মনির মাতুব্বরের মেয়ে তামান্নার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। আত্মীয়তার সুবাদে শাশুড়ি হোসনেয়ারা বেগমের যাতায়াত ছিল জামাইয়ের বাড়িতে।

​অভিযোগ উঠেছে, এই নিয়মিত যাতায়াতের মাধ্যমেই জামাই রাহুলের সাথে শাশুড়ি হোসনেয়ারার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে গত দুই সপ্তাহ আগে তারা দুজনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।

​বৃহস্পতিবার রাহুল ও হোসনেয়ারা পুনরায় এলাকায় ফিরে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিজের স্বামী ও মাকে একসাথে ফিরতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী তামান্না। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীসহ নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

​ঘটনার খবর পেয়ে তামান্নার বাবা প্রবাসী মনির মাতুব্বর তিন দিন আগে বিদেশ থেকে দেশে ছুটে এসেছেন। তবে তিনি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। প্রবাসে উপার্জিত সব অর্থ তিনি স্ত্রী হোসনেয়ারার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। সমস্ত আর্থিক নিয়ন্ত্রণ স্ত্রীর হাতে থাকায় তিনি দ্রুত কোনো আইনি পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে।

​স্থানীয় জানান, সামাজিকভাবে অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মা ও মেয়েকে একই বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

​মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি সম্পর্কে আমরা মৌখিকভাবে জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!