ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ইনসাফ প্রতিষ্ঠার বার্তা নিয়ে চাঁদপুরে দশ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩০ পিএম

ইনসাফ প্রতিষ্ঠার বার্তা নিয়ে চাঁদপুরে দশ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ

জুলাই সনদ বাস্তবায়ন, ইনসাফ প্রতিষ্ঠা ও একসাথে বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে চাঁদপুর-৩ আসনে দশ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার সকাল থেকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী, মোল্লার বাজার, পাইকদি, খায়ের মার্কেট, কর্দিপাঁচগাঁও, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা ও মহায়মা বাজারে গণসংযোগ করেন।

সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের হোসেন খান, এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তামীম, ইউনিয়ন জামায়াত সভাপতি মিজানুর রহমান, জামায়াত নেতা মাওলানা শরীফ পাটওয়ারীসহ জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষ ও ভোটারদের সাথে কথা বলেন এই প্রার্থী। তিনি সাধারণ মানুষকে পরিবর্তনের বাংলাদেশ গঠনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান।

একইদিন বাদ জুমা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সদর উপজেলার রামপুর ইউনিয়নের মধুরোড, ছোট সুন্দর বাজার, রামপুর ও মনিহার এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে উল্লেখিত এলাকার সব শ্রেণি পেশার মানুষের হাতে জামায়াত সমর্থিত দশ দলীয় জোট সরকার গঠন করলে দেশের মানুষ কোন ধরণের সুবিধার আওতায় আসবেন এমন লেখা সংবলিত লিফলেট বিতরণ করেন।

ইএইচ

Link copied!