ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ঢাকা-২০ আসন

দশ দলীয় জোটের প্রার্থী নাবিলা তাসনিদকে জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৬, ০১:৪৩ পিএম

দশ দলীয় জোটের প্রার্থী নাবিলা তাসনিদকে জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে দশ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার ধামরাই পৌরসভায় নির্বাচনী ঐক্যের অন্যতম দুই শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর স্থানীয় শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে একতাবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় নির্বাচনের মাঠ পর্যায়ের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মাওলানা কাজি আব্দুর রউফ, মো. শাহাদাত হোসেন ও আব্দুল হালিমসহ ধামরাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

এছাড়া এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, ঢাকা জেলা সংগঠক রাসেল মোল্লা, ঢাকা উত্তর সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনগণের উদ্দেশে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। সেই আন্দোলনের সময় আমরা একতাবদ্ধভাবে সংগ্রাম করেছি। সেই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি, বরং আসন্ন জাতীয় নির্বাচন এরই একটি ধারাবাহিক অংশ। আমরা এই নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

ইএইচ

Link copied!