ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহজাদপুরে অটোভ্যান উল্টে সাবেক সেনা সদস্য নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:০৬ পিএম

শাহজাদপুরে অটোভ্যান উল্টে সাবেক সেনা সদস্য নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত গাড়ি বা করিমনকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি ব্যাটারি চালিত অটোভ্যান। এ সময় অটোভ্যানের চালক ও যাত্রীরা রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই মো. চাঁদ মিয়া নামের সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত চালক ও অপর এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর গ্রামে শাহজাদপুর থেকে এনায়েতপুরগামী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে। 

নিহত চাঁদ মিয়া উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুন পাড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের পুত্র। তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা সদস্য ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মালতিডাঙ্গা নতুন পাড়া গ্রাম থেকে চাচার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে অটোভ্যানে করে শাহজাদপুরের দিকে রওনা হন আহসান হাবিব ও সাবেক সেনা সদস্য চাঁদ মিয়া। অটোভ্যানটি দরগার চর এলাকায় পৌঁছালে লোহার পাইপ বোঝাই একটি করিমন গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়লে লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান চাঁদ মিয়া।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার উপ পরিদর্শক এসআই মো. আনোয়ার হোসেন দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!