ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মাগুরায় হত্যা মামলার আসামিকে জনতার পিটুনি থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:২১ পিএম

মাগুরায় হত্যা মামলার আসামিকে জনতার পিটুনি থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

মাগুরায় জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বী হত্যা মামলার এক আসামিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকার শান্তিপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল আনুমানিক সোয়া তিনটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী এহসানুল হক বাদী মো. ইউনুস আলীর মাধ্যমে জানতে পারেন, এজাহারনামীয় ৪ নম্বর আসামি মো. রুহুল মল্লিক (৪০) আত্মগোপনে রয়েছেন। 

খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিসিআইসি মাগুরা জেলা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মাগুরা সদর থানার টহল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে।

বিকেল সাড়ে চারটার দিকে শান্তিপাড়ার শুকুর মিয়ার বাড়িতে পৌঁছে পুলিশ দেখতে পায়, উত্তেজিত লোকজন ওই বাড়িতে প্রবেশ করে আসামিকে মারধর করছে এবং বসতবাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিকে জনতার হামলা থেকে রক্ষার চেষ্টা করা হয়। পরে থানা পুলিশ, ডিবি এবং পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের সহায়তায় বিকেল ৫টা ১০ মিনিটে মো. রুহুল মল্লিককে ওই বাড়ি থেকে উদ্ধার করে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ

Link copied!